
ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় আরও তিন মুসলিমকে গ্রেপ্তার করেছে দখলদার পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আজম, জাকির হুসাইন ও মোহাম্মদ মুশতাক। তারা সবাই কোট চরওয়াল গ্রামের বাসিন্দা।
১৯ সেপ্টেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, জেলার কোট চরওয়াল এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। দখলদার পুলিশের অজুহাত, আটককৃতরা একটি সশস্ত্র সংগঠনের সাথে জড়িত ছিল। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে পুলিশ।
অপরদিকে সমালোচকদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে কাশ্মীরি তরুণদের হয়রানি ও গ্রেপ্তার করা দখলদার ভারতীয় বাহিনীর নিয়মিত চর্চায় পরিণত হয়েছে।
কাশ্মীর স্বাধীনতাপন্থী হুরিয়াত নেতা ও কর্মীসহ হাজার হাজার কাশ্মীরি ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর এবং ভারতের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন। পর্যবেক্ষকদের মতে, এসব আটক প্রায়ই বানোয়াট আইন বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে করা হয় এবং পরবর্তীতে তা দীর্ঘায়িত করা হয়।
নির্বিচারে গ্রেপ্তার ও দীর্ঘমেয়াদি বন্দি আদেশের মাধ্যমে দখলদার ভারত অধিকৃত ভূখণ্ডে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://postimg.cc/r0wHD82y


