
ভারতে উত্তর প্রদেশের কানপুরে অবস্থিত প্রায় ১০০ বছরের পুরোনো একটি কবরস্থান জোরপূর্বক উচ্ছেদ করেছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। এ ঘটনায় স্থানীয় মুসলমান ও কবরস্থান কমিটির সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হিন্দুত্ববাদী সরকারের অযৌক্তিক আইনের অজুহাত দেখিয়ে কানপুর ডেভেলপমেন্ট অথরিটি (কেডিএ) দাবি করেছে, জায়গাটি অবৈধভাবে দখল করা হয়েছে।
পক্ষান্তরে স্থানীয় মুসলমান ও কবরস্থান কমিটির অভিযোগ, প্রায় এক শতাব্দী ধরে ওই স্থানে কবরস্থানটি বিদ্যমান ছিল। ঐতিহাসিক নথিপত্রেও কবরস্থানটির অস্তিত্ব ও অবস্থান সংক্রান্ত তথ্য রয়েছে।
কবরস্থান সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও হিন্দুত্ববাদী সরকারের তৈরি করা মুসলিম স্বার্থবিরোধী আইনের অজুহাত দেখিয়ে জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে বুলডোজার ব্যবহার করা হয়েছে। ফলে কবরস্থানের উল্লেখযোগ্য অংশ ও সীমানা প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় মুসলমানরা অভিযানে বাধা প্রদানের চেষ্টা করেছিল। কিন্তু ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল বলে জানা গেছে।
স্থানীয়দের আপত্তি ও জায়গা সংশ্লিষ্ট নথিপত্র থাকা সত্ত্বেও কেন বুলডোজার পদক্ষেপ নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কমিটির সদস্যরা। তাদের অভিযোগ, এ উচ্ছেদ অভিযানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
ঘটনাটি উত্তর প্রদেশে মুসলিমদের স্থাপনা ধ্বংস করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চলমান বুলডোজার কার্যক্রমের অংশ হিসেবে গণ্য করছেন পর্যবেক্ষকগণ।
ভিডিও লিংক: https://archive.org/details/bulldozer-at-old-cemetery-in-uttar-pradesh
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4exwbfxw


