
ভারতে উত্তরপ্রদেশের লখনৌয়ে গরুর মাংস বহনের অভিযোগ তুলে এক মুসলিম ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করেছে একদল উগ্র হিন্দুত্ববাদী। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম রিজওয়ান। তাকে বেল্ট, লাঠি, ইট দিয়ে পেটানো ও বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন।
রিজওয়ানের অভিযোগ, ১০ থেকে ১২ জনের একদল উগ্রপন্থী তার গাড়ি থামায়। তিনি প্রথমে ধারণা করেন, লোকগুলো হয়তো চাঁদা সংগ্রহ করছে। কিন্তু উগ্রপন্থীরা রিজওয়ানের গাড়ির চাবি কেড়ে নেয়, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে আরম্ভ করে। গাড়িতে মাংস বহন করা হয়েছে জানতে পেরে তারা তাকে মারধর করা শুরু করে।
রিজওয়ান হামলাকারীদের স্পষ্ট করেন যে, তার গাড়িতে গরুর মাংস নেই, বরং মহিষের মাংস রয়েছে। কিন্তু বিষয়টি জানানোর পরও উগ্র হিন্দুত্ববাদীরা নিপীড়ন বন্ধ করে নি।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা বেল্ট, লাঠি ও ইট দিয়ে তাকে মারধর করেছে। একই সঙ্গে তাকে লাথি, কিলঘুষিও মারা হয়।
পরে মাংস বহনকারী গাড়িটি জব্দ করেছে স্থানীয় পুলিশ। জব্দকৃত মাংস তারা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা এখনও স্পষ্ট জানা যায়নি।
ঘটনাটি ভারতে গরুর মাংসকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদীদের অপরাজনীতি ও মুসলিমবিদ্বেষের আরও একটি দৃষ্টান্ত সামনে এনেছে।
ভিডিও লিংক: https://archive.org/details/muslim-businessman-beaten-up-on-suspicion-of-carrying-beef
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/uuur7xv7


