ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের এক দিন পর সীমান্তের শূন্যরেখায় ভারতের অংশে মিলল কিশোরের লাশ

0
3

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের এক দিন পর ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে মো: শাকিল (১৪) নামে এক কিশোরের লাশ পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের লংকামোড়া এলাকায় কাঁটাতারের বেড়ার পাশ থেকে লাশটি পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শাকিলের বলে শনাক্ত করেন। নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে গণমাধ্যম সূত্র জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে সে নিখোঁজ ছিল। শনিবার রাতে লংকামোড়া এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে শনাক্ত করেন। শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ গণমাধ্যমকে জানায়, লাশটি সীমান্তের ভারতীয় অংশে থাকায় বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের মধ্যে আলোচনার পর ময়নাতদন্তের জন্য লাশ ভারতে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি জানায়, শাকিল কিভাবে সীমান্তের শূন্যরেখার কাছে পৌঁছাল এবং তার মৃত্যু কিভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্টদের তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিখোঁজ কিশোরের লাশ সীমান্তের শূন্যরেখার কাছে উদ্ধারের ঘটনায় এলাকাটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একইসাথে শোক নেমে এসেছে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে।


তথ্যসূত্র:
১। নিখোঁজের এক দিন পর সীমান্তের শূন্যরেখায় মিলল কিশোরের লাশ
– https://tinyurl.com/cdmvvtsd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগরুর মাংস বহন সন্দেহে ভারতের লখনৌয়ে আরও এক মুসলিম ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা
পরবর্তী নিবন্ধচার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ালো সরকার, নিত্যপণ্যসহ সবকিছুর দাম বৃদ্ধির শঙ্কা