মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হকের অফিসের পাশে ককটেল বিস্ফোরণ ঘটালো দুর্বৃত্তরা

0
7

রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের অফিসের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে মোহাম্মদপুরের চাঁনমিয়া হাউজিংয়ের ৪ নাম্বার রোডে এ ঘটনা ঘটে।

‎গণমাধ্যমের বরাতে জানা যায়, চাঁন মিয়া হাউজিং এলাকার বকুল মিয়ার বাসার সামনে সন্ধ্যার পর মাস্ক পরিহিত মোটরসাইকেল আরোহীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

ঘটনার বিষয়তি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানায়, সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে মাস্ক পড়ে মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্তরা একটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। মামুনুল হকের অফিসের পাশে ককটেল বিস্ফোরণ
– https://tinyurl.com/c7nfs4vj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীর কোম্পানীগঞ্জে বোনের বাড়ি থেকে ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ
পরবর্তী নিবন্ধজবিতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনের সময় ছাত্রদলের হামলা, জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত