গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি হামলায় শহীদ অন্তত ২ ফিলিস্তিনি

0
6

গাজায় যুদ্ধবিরতির পরও সন্ত্রাসী ইসরায়েলি হামলা ও সামরিক আগ্রাসন থামেনি। এরই ধারাবাহিকতায় ১৩ আগস্ট, বৃহস্পতিবার গাজায় বর্বর ইসরায়েলি হামলায় একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও চিকিৎসা কর্মকর্তাদের বরাতে আনাদুলু জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমাঞ্চলীয় আল-আমাল এলাকায় একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লক্ষ্য করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী একটি ড্রোন হামলা চালায়। এতে একজন ফিলিস্তিনি শহীদ হন এবং আরও একজন আহত হন। স্থানীয় প্রতিবেদনে শহীদ ব্যক্তির নাম হুযাইফা কাওয়ারি বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আল-রশিদ সড়কে একটি যানবাহন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে গাজার পুলিশপ্রধান কর্নেল জামাল মাহমুদ আবু কামিল শহীদ হন এবং আরও দুইজন আহত হন। ৪৩ বছর বয়সী জামাল আবু কামিলের গাড়িতে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।

জামাল আবু কামিল গাজার পুলিশ ব্যবস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। যুদ্ধ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও তিনি গাজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার কাজে পুলিশ সদস্যদের ভূমিকার কথা তুলে ধরেছিলেন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, গাজার পুলিশ বাহিনীকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যাতে গাজাজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তর, টহল দল, যানবাহন এবং পুলিশ সদস্যদের ওপর সরাসরি ইসরায়েলি হামলায় অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্য শহীদ হয়েছেন।


তথ্যসূত্র

1. Police officer among 2 killed in Israeli drone strikes in Gaza despite truce
– https://tinyurl.com/3td3ewsn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউদ্ভাবনী ধারণাকে গবেষণা থেকে বাস্তব প্রয়োগের পথে এগিয়ে নিতে ইমারাতে ইসলামিয়া চালু করেছে উদ্ভাবন সহায়তা কেন্দ্র
পরবর্তী নিবন্ধভারতে হিন্দুদের কানওয়ার তীর্থযাত্রা শেষে হরিদ্বারে ৭ হাজার টন বর্জ্য, পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ