আফগানিস্তানের কারাগারে নারী বন্দিদের পুনর্বাসনে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইমারাতে ইসলামিয়া

0
0

আফগানিস্তানের পুল-ই-চরখি কেন্দ্রীয় কারাগারের মহিলা বিভাগে বন্দি নারীদের জন্য শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে। সেলাই ও কার্পেট বুননসহ বিভিন্ন কারিগরি কোর্স চালু করেছে ইমারাতে ইসলামিয়া। এটি বন্দিনীদের নতুন দক্ষতা অর্জন এবং মুক্তির পর জীবিকা নির্বাহের প্রস্তুতি নিতে সহায়তা করছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রায় ৪০০ জন দণ্ডপ্রাপ্ত ও আটক নারী এই বিভাগে অবস্থান করছেন।

কারাগারে পরিচালিত এসব প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া বন্দিরা জানান, কাজ শেখার মাধ্যমে তারা নিজেদের ব্যস্ত রাখার সুযোগ পাচ্ছেন এবং কারাবন্দিত্বের নানা দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে কিছুটা স্বস্তি পাচ্ছেন। ছয় মাস ধরে কারাগারে থাকা হাসিনা নামের এক বন্দি প্রশিক্ষকদের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, এই প্রশিক্ষণ তাদের উদ্বেগ ও চাপ থেকে মনোযোগ সরিয়ে রাখতে সহায়তা করছে।

নারী বন্দিরা জানান, কারাগারের ভেতরে নিজেদের তৈরি বিভিন্ন হস্তশিল্প বিক্রি করে তারা সামান্য আয়ও করছেন। একই সঙ্গে মুক্তির পর কাজে লাগবে এমন দক্ষতা অর্জনের চেষ্টা করছেন তারা।

এক বন্দি অন্য নারী বন্দিদের কার্পেট বুননের প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কারামুক্তির পর যাতে তারা নিজেদের জন্য হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, সে জন্য এখন থেকেই এ ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন।

কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি নারী বন্দিদের জন্য সাক্ষরতা ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থাও রয়েছে। কারাগারের একজন শিক্ষিকা জানান, এসব শিক্ষামূলক কার্যক্রম নারী বন্দিদের শিক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি কারাবন্দিত্বের কঠিন পরিস্থিতি ও মানসিক চাপ মোকাবিলায় তাদের সহায়তা করছে। প্রশিক্ষণে অংশ নেওয়ার ফলে বন্দিদের আচরণ ও ব্যবহারে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং তাদের মধ্যে শেখার প্রতি আগ্রহও বেড়েছে।

কারা প্রশাসন দপ্তরের মুখপাত্র মোহাম্মদ নাসিম লালাহান্দ জানান, বর্তমানে পুল-ই-চরখি কারাগারের নারী বিভাগে প্রায় ৪০০ জন দণ্ডপ্রাপ্ত ও আটক নারী রয়েছেন। তাদের পুনর্বাসন এবং সমাজে পুনরায় একীভূত হওয়ার পথ সহজ করতে সাক্ষরতা ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।


তথ্যসূত্র
1. Female Inmates at Pul-e-Charkhi Prison Receive Education, Training
– https://tinyurl.com/nh9u8efw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর-পূর্ব কেনিয়ায় মুখোমুখি লড়াইয়ে আশ-শাবাব ও কেনিয়ান বাহিনী