কর্ণাটকে মসজিদের সামনে শোভাযাত্রার বিশৃঙ্খলা এড়াতে পুলিশের সতর্কবার্তা, উগ্র হিন্দুত্ববাদীদের ব্যাপক তোলপাড়

0
8

ভারতে কর্ণাটকের টি. নারসিপুর শহরে গণেশ শোভাযাত্রায় একটি মসজিদের সামনে আতশবাজি ফোটানোর বিরুদ্ধে পুলিশের সতর্কবার্তাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা।

টি. নারসিপুরের লিংক রোডের একটি মসজিদের সামনে আতশবাজি না ফোটাতে শোভাযাত্রার আয়োজকদের সতর্ক করেছিল টাউন পুলিশ ইন্সপেক্টর ধনঞ্জয়। কিন্তু এই সতর্কবার্তাকে কেন্দ্র করে রোববার (১৩ সেপ্টেম্বর) ব্যাপক বিক্ষোভ আরম্ভ করে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা-কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গেরুয়া পোশাক পরা কয়েকজন বিক্ষোভকারী গণেশ মূর্তি বহন করেছে, তারা সমস্বরে ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিক্ষোভ সমাবেশ থেকে বিজেপির কয়েকজন নেতাকে আটক করেছিল পুলিশ।

পুলিশের দাবি, প্রতি বছরের ন্যায় এই বছরও গণেশ শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছিল পুলিশ। পুলিশ সুপার জানিয়েছে, গণেশের মূর্তি স্থাপনকারী সংগঠনগুলোকে বিসর্জনের তারিখ পুলিশকে জানাতে বলা হয়েছিল, যাতে শোভাযাত্রার পথে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যায়।

এছাড়া গত বছর একটি সংগঠন পুলিশকে না জানিয়েই গণেশ শোভাযাত্রা বের করেছিল। শোভাযাত্রাটি একটি মসজিদের পাশ দিয়ে গেলেও পুলিশকে আগে থেকে জানানো হয়নি, ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা সম্ভব হয়নি।

এসব পরিস্থিতি বিবেচনা করে পুলিশকে না জানিয়ে একতরফা শোভাযাত্রা বের না করতে আয়োজকদের পরামর্শ দিয়েছিল ইন্সপেক্টর ধনঞ্জয়। কিন্তু ইন্সপেক্টরের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়।

সে আরও স্পষ্ট করেছে, টি. নারসিপুরে গণেশ শোভাযাত্রার ওপর কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। শুধু নিরাপত্তার স্বার্থে আয়োজকদের সতর্কবার্তা বা পরামর্শ দেওয়া হয়েছিল।

হিন্দুত্ববাদী বিজেপির দাবি:

পুলিশের অবস্থানের বিরুদ্ধে সরব তুলেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতারা। কর্ণাটক বিধানসভার বিরোধীদলীয় নেতা আর. অশোক অভিযোগ করেছে, আয়োজকদের মসজিদের কাছে না যেতে, শোভাযাত্রা না করতে, আতশবাজি না ফোটাতে এবং স্লোগান না দিতে বলা হয়েছে। সে রাজ্য সরকারের বিরুদ্ধে একতরফা আচরণের অভিযোগ তুলে সরকারকে ‘তালেবান সরকার’ বলেও মন্তব্য করেছে।

পাল্টা বিক্ষোভ:

বিজেপির বিক্ষোভের বিরুদ্ধে টি. নারসিপুরে পাল্টা বিক্ষোভ করেছে দলিত সংগঠনের কর্মীরা। তারা অভিযোগ তুলেছে, হিন্দুত্ববাদী নেতারা উসকানিমূলক বক্তব্য দিয়েছে এবং সাম্প্রদায়িক সংঘাত তৈরির চেষ্টা করেছে।

বিজেপির শীর্ষ নেতাদের একটি দল টি. নারসিপুরে পৌঁছালে, পুলিশ স্টেশনের কাছে বিজেপির বিরুদ্ধে জড়ো হয় একদল দলিত কর্মী।

তারা বিজেপির সাবেক সাংসদ প্রতাপ সিমহার বিরুদ্ধে স্লোগান দেয় এবং তার উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ করে। অন্যদিকে বিজেপি সমর্থকরাও প্রতাপ সিমহার পক্ষে সমর্থন জানায় এবং পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে স্লোগান দিতে আরম্ভ করে। পরে পুলিশ দ্রুত ওই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

বিজেপি নেতাদের আটক:

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিজেপির কয়েকজন নেতাকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে কর্ণাটক বিধানসভার বিরোধীদলীয় নেতা আর অশোকও ছিল। পরে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।

টি. নারসিপুরের সাম্প্রতিক উত্তেজনার পর সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছে প্রশাসন।


তথ্যসূত্র:
1. https://maktoobmedia.com/post?id=116438&slug=karnataka-bjp-protests-police-warning-over-crackers-near-mosque-dalit-groups-stage-counter-protest

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিদেশি নির্ভরতা ছাড়াই নিজস্ব বাজেটে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধকুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা