সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অজুহাতে দিল্লিতে গভীর রাতে বুলডোজার অভিযান, ভাঙা হলো মসজিদের একাংশ

0
8

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে দিল্লির শালিমারবাগ এলাকায় বুলডোজার অভিযান পরিচালনা করেছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। এ সময় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অজুহাতে রাস্তার উভয় পাশের একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে একটি মসজিদেরও আংশিক ভেঙে ফেলা হয়েছে। ওই সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে হিন্দুত্ববাদী প্রশাসন।

দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের (এমসিডি) কর্মকর্তারা জানিয়েছে, সড়কটির বিভিন্ন অংশে ইতিপূর্বে কয়েক দফা উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। মঙ্গলবার রাতের অভিযানে অবশিষ্ট স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে একটি মসজিদ এবং কয়েকটি বাড়িও অন্তর্ভুক্ত রয়েছে। কথিত অবৈধ নির্মাণ আখ্যা দিয়ে স্থাপনাগুলো অপসারণ করছে হিন্দুত্ববাদী প্রশাসন।

স্থানীয় বাসিন্দারা জানান, উচ্ছেদ অভিযানের বিষয়ে তাদের আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশের সময়সীমা বা পদ্ধতি সম্পর্কে তারা স্বতন্ত্রভাবে কোনও তথ্য নিশ্চিত করতে পারেননি।

গভীর রাতে পরিচালিত এই অভিযানে মসজিদের একাংশ অপসারণের মতো সংবেদনশীল পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। এ ঘটনায় মুসলিমদের স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে হিন্দুত্ববাদী প্রশাসনের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/435tkdhn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসনে আরও ৫ ফিলিস্তিনি শহীদ, মোট প্রাণহানি ৭৩ হাজার ৯২৮