আফগানিস্তানে পঞ্চম ইমাম আবু হানিফা রহ. প্রদর্শনীতে ২০টি দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণ; প্রায় ১০০ কোটি ডলারের বাণিজ্যচুক্তি

0
20

আফগানিস্তানে পঞ্চম ইমাম আবু হানিফা রহ. জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রায় ১০০ কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান সাইয়েদ করিম হাশিমি।

চলতি মাসে শুরু হওয়া এ প্রদর্শনীতে ২০টি দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ৭০০টি স্টলে নিজেদের পণ্য ও উৎপাদিত সামগ্রী তুলে ধরেন। চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ১০ লাখেরও বেশি মানুষ পরিদর্শন করেছেন।

আয়োজকদের মতে, প্রদর্শনীটি আফগানিস্তানে বিনিয়োগ আকৃষ্ট করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে কার্যকর ভূমিকা রেখেছে। এর মাধ্যমে দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।


তথ্যসূত্র

1. $1B in Contracts Signed at Imam Abu Hanifa Exhibition
– https://tinyurl.com/2p9nnkun

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্য মালিতে জান্তা ও রুশ বাহিনীকে টার্গেট করে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৪ অভিযান