টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণ, কান্না করায় শিশুর নাক-মুখ থেঁতলে দিল ধর্ষক

0
4

টাঙ্গাইল শহরে ৬ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছে বিপ্লব নামে এক বখাটে যুবক। এ সময় কান্না ও বাধা দেওয়ার কারণে ইট দিয়ে শিশুটির মুখ ও নাক থেঁতলে দিয়েছে ধর্ষক বিপ্লব।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিশুটির মা ও স্থানীয়রা।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শিশুটির মা শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় একটি পার্লারে কাজ করেন। বিপ্লব নামে ওই যুবক প্রায়ই পার্লারে যাতায়াত করত। শুক্রবার বিকেলে শিশুটি মায়ের কাছ থেকে নিচে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিপ্লব শিশুটির মায়ের কাছে তিনটি চিপস নিয়ে আসে। এ সময় তিনি মেয়ের বিষয়ে জানতে চাইলে বিপ্লব নানা ধরনের তালবাহানা শুরু করে। পরে হাসপাতাল থেকে খবর পেয়ে শিশুটির মা জানতে পারেন, এক রিকশাচালক শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা শিশুটির শরীরে ধর্ষণের আলামত পেয়েছেন। শিশুটির যৌনাঙ্গের পর্দা ছিঁড়ে গেছে। এ ছাড়া নাক ফেটে গেছে এবং ঠোঁটে একাধিক সেলাই দিতে হয়েছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দিলেন বিপ্লব
– https://tinyurl.com/3vds4pr2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাজেকে ইউপিডিএফ ও জেএসএস সন্ত্রাসীদের মধ্যে দফায় দফায় তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা
পরবর্তী নিবন্ধকাজের প্রলোভনে ভারতে পাচার, দীর্ঘ ৫ বছরের কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ নারী