
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এবার খোদ থানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে গণহত্যাকারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা। তারা মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে আমন্ত্রণ জানিয়ে এই আক্রমণ চালায়। উগ্রবাদী নেতা-কর্মীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের কয়েকটি গাড়ি পুড়ে গেছে। পাশাপাশি বিএনপি দলীয় এমপি এম কে জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করেছে আওয়ামী সন্ত্রাসীরা। পুড়িয়ে দেয়া হয়েছে থানা কম্পাউন্ডে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বসবাসের বাড়িও।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এবং থানায় হামলা ও সহিংসতা চলছিল বলে জানা গেছে। প্রথম দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে এ্যাকশনে যায় পুলিশ। কিন্তু একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হয় বলে গণমাধ্যমে বলা হয়েছে।
একপর্যায়ে তারা থানার প্রধান ফটক ঘেরাও করে। পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লীগের ক্যাডাররা পুলিশের ওপর সশস্ত্র আক্রমণ চালিয়ে থানার ভেতরে প্রবেশ করে। সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। তারা থানার চত্বরে থাকা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে গাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগ টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা চালায়। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়। স্থানীয় বিএনপি ও বিরোধী দলের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। বিএনপি অফিস পুড়িয়ে দেয় তারা। ওইদিনও পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ওই ঘটনায় ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও প্রায় দুই হাজার ব্যক্তিকে।
গত ১৫ নভেম্বর মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপর হামলা চালায় আওয়ামী ক্যাডাররা। টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একই দিন টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লীগের সশস্ত্র সন্ত্রাসীরা।
তথ্যসূত্র:
১। টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট
– https://tinyurl.com/5dp2479r


