পিরোজপুরের নাজিরপুরে বিএনপি-জামায়াতের পাঁচ প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা

0
1

পিরোজপুরের নাজিরপুরে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়ে বিএনপি-জামায়াত নেতাদের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। একই রাতে তারা একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করে। এতে ইউপি কার্যালয়ের হলরুমে থাকা টিসিবির পণ্য, দরজা, জানালা ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আওয়ামী দুর্বৃত্তদের দেওয়া আগুনে নাজিরপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মুরাদ, শাহিন ভূইয়া ও সামাদ এবং ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মোস্তফা মাঝির দোকানসহ ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনপির স্থানীয় এক নেতা সাংবাদিকদের জানায়, রাত ২টার দিকে বাজারের পাহারাদার এর ফোন কলে দোকানের কাছে আসি, এসে দেখি দোকানের চারো পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে।

বাজারের পাহারাদার বলেছেন, একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে এসে কারা যেন আগুন দিয়েছে। তারা জানান, সন্ত্রাসীরা শাখারীকাঠি ইউনিয়ন পরিষদে আগুন দেয়। আগুন বেশি ছড়াতে না পারলেও পরিষদের হলরুমে রাখা টিসিবির পণ্য এবং হলরুমের দরজা, জানালা ও বেঞ্চ পুড়ে যায়।


তথ্যসূত্র:
১।  দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বিএনপি-জামায়াতের পাঁচ প্রতিষ্ঠান
– https://tinyurl.com/4tkeeh2p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি বিদ্যালয়ে মুজিব-হাসিনার ছবি টাঙাল আওয়ামী সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধরূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি সন্ত্রাসী লীগের