চট্টগ্রামে ভাত খেতে ক্যান্টিনে যেতেই পুলিশের গাড়ি নিয়ে গেল অজ্ঞাত ব্যক্তি

0
7

চট্টগ্রামে সড়কের পাশে পিকআপ ভ্যান রেখে ক্যান্টিনে ভাত খেতে গিয়েছিল কয়েকজন পুলিশ সদস্য। মাত্র ১০ মিনিট পর খাওয়া শেষে ফিরে এসে তারা দেখে, গাড়িটি চুরি হয়ে গেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ গণমাধ্যমকে জানায়, হালিশহর থানা পুলিশের একটি টহল দল ভাত খেতে সড়কের পাশে ক্যান্টিনে গিয়েছিল। ১০ মিনিট পর বের হয়ে তারা দেখতে পায় গাড়িটি নেই।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়িতে ওঠে। এরপর দ্রুত সেটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যায়।

দিনদুপুরে প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের যানবাহন চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। চুরি যাওয়া গাড়ির সন্ধানে পুলিশের একাধিক টিম তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


তথ্যসূত্র:
১। ক্যান্টিনে খেতে গেল পুলিশ সদস্যরা, ফিরে দেখলো গাড়ি উধাও
– https://tinyurl.com/y6hddjp9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসোর উত্তর ও পূর্বাঞ্চলে ৫টি শত্রু সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা
পরবর্তী নিবন্ধমিরপুরে নারী পোশাকশ্রমিককে ২৯ বার কুপিয়ে নির্মমভাবে হত্যা!