মিরপুরে নারী পোশাকশ্রমিককে ২৯ বার কুপিয়ে নির্মমভাবে হত্যা!

0
8

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে নূপুর নামে এক নারী পোশাকশ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে রায়হান নামে এক ঘাতক। এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অল্প সময়ের মধ্যে ওই নারীকে ২৯ বার কোপানো হয়। এ ঘটনায় অভিযুক্ত রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে রাইজিং গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দুপুরের খাবারের বিরতিতে কারখানা থেকে বাসায় ফিরছিলেন নূপুর। এ সময় কয়েকজন নারী শ্রমিক একসঙ্গে সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এসে নূপুরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ঘাতক রায়হান। একের পর এক কোপে নূপুর সড়কে লুটিয়ে পড়লেও থামেনি হামলাকারী। প্রকাশ্যে এমন নৃশংস হামলার সময় আশপাশে উপস্থিত অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। কিন্তু ওই নারীকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেননি!

ঘটনার পর যুবক চলে গেলে স্থানীয়রা নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে গণমাধ্যমে জানানো হয়েছে।

আহত নূপুরের গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। তিনি মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। অন্যদিকে গ্রেপ্তার রায়হানের বাড়ি নেত্রকোনা জেলায়। সে পেশায় নির্মাণশ্রমিক।

এ নৃশংস ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ গণমাধ্যমে জানিয়েছে।


তথ্যসূত্র:
১। রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা, আটক ১
– https://tinyurl.com/244dmfzf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ভাত খেতে ক্যান্টিনে যেতেই পুলিশের গাড়ি নিয়ে গেল অজ্ঞাত ব্যক্তি
পরবর্তী নিবন্ধহাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া সাবেক খতিব রুহুল আমিন আটক