
পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত একের পর এক সামরিক অভিযান পরিচালনা করেছেন প্রতিরোধ বাহিনী জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এর যোদ্ধারা। সেগু রাজ্যের নিয়োনো ও মোলোদো শহর এবং কুলিকোরো রাজ্যের মুরগা-কুয়ালা সড়কে মালির জান্তা ও তাদের রুশ মিত্র আফ্রিকান কর্পসকে লক্ষ্য করে এসকল অভিযান চালায় তাঁরা।
আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকা সহ একাধিক স্থানীয়সূত্র নিশ্চিত করেছে যে, জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা গত ২১শে নভেম্বর শনিবার সকালে, মধ্য মালির সেগু রাজ্যের নিয়োনো শহরে একযোগে কয়েকটি সামরিক অপারেশন চালিয়েছেন। এই অভিযানের মাধ্যমে জেএনআইএম যোদ্ধারা শহরের উপকণ্ঠে মোলোদো এলাকায় মালির জান্তা ও আফ্রিকা কর্পসের অন্তত পাঁচটি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন। একই সঙ্গে প্রতিরোধ যোদ্ধারা নিয়োনো শহরেরও বেশ কয়েকটি সামরিক পোস্ট ও ব্যারাকের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন।
জেএনআইএম নিশ্চিত করেছে যে, এটি ছিল মালি জান্তা ও দখলদার রুশ বাহিনী, অর্থাৎ আফ্রিকান কর্পসের বিরুদ্ধে একটি পরিকল্পিত ও সমন্বিত অভিযান। এই অভিযানের একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল রুশ সেনাদের নিয়োনো থেকে দূরে আটকে রাখা, যাতে তারা নিয়োনোর মূল যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে না পারে।
বিমান হামলার পরও পিছু হটেনি জেএনআইএম
আঞ্চলিক সংবাদদাতা সার্জ ড্যানিয়েলের প্রতিবেদন অনুযায়ী, জেএনআইএমের সমন্বিত এই অভিযান শুরুর আগে মালির জান্তা (সেনাবাহিনী) তার মিত্রদের সহায়তায় নিয়োনো শহরের আশপাশে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল। কিন্তু তারপরও জেএনআইএম যোদ্ধারা অভিযান থেকে পিছু হটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিরোধ যোদ্ধারা এই অভিযানে অংশ নিয়েছিলেন তিনভাবে — মোটরসাইকেলে, পায়ে হেঁটে এবং গাড়িতে করে। তাদের অনেকেই ভারী অস্ত্রে সজ্জিত ছিলেন। তাদের সঙ্গে একটি ভিডিও ধারণকারী দলও ছিল, যারা হামলার অংশবিশেষ ভিডিওতে ধারণ করছিল।
প্রতিরোধ যোদ্ধারা সরাসরি নিয়োনোর প্রধান সামরিক স্থাপনাগুলোর দিকে এগিয়ে যান। সেখানে জেএনআইএম যোদ্ধারা তীব্র লড়াইয়ে অবতীর্ণ হন এবং দৃই পক্ষের মধ্যে ভারী গোলাগুলি হয়। এসময় দূর থেকে একটি সামরিক ক্যাম্পে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে।
জেএনআইএম নিশ্চিত করেছে যে, এই অভিযানে মালির জান্তা ও আফ্রিকান কর্পসের ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মালির জান্তা এই হিসাবকে চ্যালেঞ্জ করেছে এবং তাদের দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি নয়। স্বতন্ত্র কোনো সূত্র থেকে এখনো নিহত বা আহতের সঠিক সংখ্যা যাচাই করা যায়নি।
মোলোদোতে রুশ ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলার
শনিবার সকালে জেএনআইএম আলাদাভাবে এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, প্রতিরোধ যোদ্ধারা মোলোদো শহরে অবস্থিত একটি ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। লক্ষ্যবস্তু ব্যারাকটিতে আফ্রিকান কর্পসের সদস্যরা অবস্থান করছিল। ব্যারাকটিতে হামলার উদ্দেশ্যে ছিলো, রুশ বাহিনীকে ব্যস্ত রাখা, যাতে রুশ বাহিনী নিয়োনোর মূল হামলাস্থলে শক্তি বাড়াতে না পারে।
বিকেলে কুলিকোরোতে আইইডি হামলা: সাঁজোয়া যান ধ্বংস
একই দিন বিকেলে, জেএনআইএম যোদ্ধারা আরেকটি অভিযান চালান। অভিযানটি কুলিকোরো রাজ্যের মুরগা ও কুয়ালার মাঝামাঝি এলাকায় রুশ বাহিনীর একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে। এই বিস্ফোরণের ফলে, সাঁজোয়া যানটি ধ্বংস হয়ে গেছে। তবে এই ঘটনায় কোনো সৈন্য হতাহত হয়েছে কিনা, সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট কিছু বলা হয়নি।
তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1106235
– https://chirpwire.net/thread/1106217
– https://chirpwire.net/thread/1106216


