
পাকিস্তান সফরে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছে, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এবং বাংলাদেশের সাথে একটি উপনিবেশের মতো আচরণ করেছে। এসময় স্পিকার আরও জানায়, ১৯৭১ সালে বাঙালিদের সহায়তা নয় বরং পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছিল ভারত।
গত ২৬ নভেম্বর পাকিস্তানি গণমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এ সময় হাফিজ উদ্দিন গণমাধ্যমকে জানায়, ভারত যদি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত দিতে (প্রত্যর্পণ করতে) অস্বীকার করে, তবে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাঙালি জনগণকে সহায়তা করেনি, বরং তারা পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্যে কাজ করেছিল।
২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে হাসিনা ভারতে অবস্থান করছে। এ প্রসঙ্গে স্পিকার বলেছে, সে (হাসিনা) দেশে ফিরে এলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে। তবে, আগামী ১০ বছরের মধ্যে হাসিনার ফিরে আসার সম্ভাবনা খুবই কম।
স্পিকার হাফিজ উদ্দিন আরও জানায়, হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত তাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হতে পারে।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ সফর বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের পাকিস্তানে প্রথম সরকারি সফর।
তথ্যসূত্র:
1. Will Bangladesh Move ICJ Against India Over Hasina? What Its Speaker Said In Pakistan | Exclusive
– https://tinyurl.com/yckejjt4


