
টানা তিন মাসের ভারী বৃষ্টিতে যশোরের চৌগাছা উপজেলার নারানপুর ইউনিয়নে প্রায় ৪ হাজার বিঘা জমির ফসল তলিয়ে গেছে। এতে অন্তত ১০ হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নিষ্কাশনের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় প্রতিবছরই কৃষি খাতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে। এবার ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
গণমাধ্যমের বরাতে জানা যায়, নারানপুর ইউনিয়নের বিস্তীর্ণ সোনাবেলে ও ফাসতলা মাঠজুড়ে শুধু থই থই করছে বৃষ্টির পানি। মাঠের পর মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় ধান, কলা, পাট, ড্রাগন ও পেয়ারা বাগানসহ বিভিন্ন ধরনের মৌসুমি সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে।
স্থানীয় কৃষকরা গণমাধ্যমকে জানিয়েছেন, বিগত ৩০ বছর ধরে বর্ষা মৌসুমে এই ফসলি জমিগুলো পানির নিচে ডুবে থাকে। এতে তাদের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। নারানপুর ইউনিয়নের চাদপাড়া, গোয়াতুলি, বড় খানপুর, কেসমত খানপুর, বাদেখানপুর, নারণপুর, বন্দলীতলা, বাটিকামকলি গ্রামের মধ্যবর্তী স্থানে এই সোনাবেলে ও ফাসতলা মাঠ অবস্থিত।
তথ্যসূত্র:
১. চৌগাছায় ৪ হাজার বিঘা জমির ফসল পানির নিচে, ব্যাপক ক্ষতির আশঙ্কা
– https://tinyurl.com/4jmz7x7x


