নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় কাবুলে জেলা প্রশাসনের বিশেষ অভিযান

0
13

সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং বাজারের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে কাবুলের ৭ম জেলার বাজারগুলিতে সম্প্রতি এক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বাজার থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্য এবং শব্দদূষণকারী লাউডস্পিকার জব্দ করা হয়।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, অভিযানে ৭ম জেলার বিভিন্ন বাজার থেকে ৫০০ কেজি মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্য এবং ১২৮টি শব্দদূষণকারী লাউডস্পিকার জব্দ করে নির্ধারিত স্থানে নিয়ে ধ্বংস করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদেরকে পণ্য কেনার সময় মেয়াদোত্তীর্ণ তারিখ যাচাই এর পরামর্শ দেওয়া হয়েছে। একইসাথে ব্যবসায়ীদেরও মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, বাজারের দোকানগুলোতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদের সচেতনতা ও কর্তৃপক্ষের তৎপরতা স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.د اوومې ناحیې له بازارونو څخه یوه اندازه تېر وخته او بې کیفیته توکي راټول شول!
– https://tinyurl.com/4c26t4d7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধ১.৪ বিলিয়ন আফগানি ব্যয়ে কান্দাহারে যুগান্তকারী সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু