‘জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা’: তারেক রহমান

0
28

এক সাক্ষাৎকারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছে, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পার এমনকি কুখ্যাত খুনি শেখ হাসিনার সন্তানরাও।

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে সে একথা বলেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাক্ষাৎকারটি নেয়া হয়।

এ সময় রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বিএনপি সরকার গঠন করতে পারলে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না। জবাবে তারেক রহমান জানায়, ‘যদি জনগণ কাউকে গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার আছে।’

উল্লেখ্য, বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানরাও দেশের বাইরে রয়েছে এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলছে।


তথ্যসূত্র:
১। জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান
– https://tinyurl.com/2arjrpxf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী’র আগমনে অধিকৃত জম্মু ও কাশ্মীর কার্যত যেন দখলদার ভারতের একটি সামরিক শিবির
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা সুলতানা মারা গেছে