বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি আবাসনের অনুমোদন দিল ইমারাতে ইসলামিয়া

0
1

আফগানিস্তানে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নতুন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া। নতুন এই ব্যবস্থার আওতায় দেশটিতে বিনিয়োগকারী বিদেশি নাগরিকদের জন্য এক বছর থেকে দশ বছর পর্যন্ত আবাসনের অনুমতি দেওয়ার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

এই সিদ্ধান্তটি ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার হাফিযাহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক কমিশনের নিয়মিত বৈঠকে অনুমোদিত হয়। উপপ্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য আবাসনের মেয়াদ নির্ধারণে একটি নির্দিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিনিয়োগের পরিমাণ অনুযায়ী আবাসনের সময়সীমা নির্ধারণ করবে এবং বিনিয়োগের পরিমাণকে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হবে।

নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক খাতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, বিনিয়োগের ভিত্তিতে আবাসনের সুযোগ প্রদান বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।


তথ্যসূত্র:
1.Afghanistan to grant one- to ten-year residency to foreign investors
– https://tinyurl.com/523remcw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাগলান ও পাঞ্জশির প্রদেশে ৯১৭ মিলিয়ন আফগানির সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার পাকতিয়া প্রদেশে ১,২০০ শরণার্থী পরিবারে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান