ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ২৪ ককটেল, রাম দা ও লাঠি উদ্ধার

0
1

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল, দা ও লাঠি উদ্ধার করা হয়েছে। গত রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ শহরের পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গণমাধ্যমের বরাতে জানা যায়, অভিযানকালে একটি ব্যাগের ভেতরে সংরক্ষিত অবস্থায় ২৪টি ককটেল, ৬টি লোহার তৈরি রাম দা ও ১৮টি লাঠি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে সহিংস কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কালীগঞ্জ শহরের গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় ককটেল, দা ও লাঠি রাখা হয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করে।


তথ্যসূত্র:
১। কালীগঞ্জে ২৪ ককটেল, দা ও লাঠি উদ্ধার
– https://tinyurl.com/4rceezkf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় সেনাবাহিনীর লোগো সংবলিত ৪০ রাউন্ড গুলি উদ্ধার
পরবর্তী নিবন্ধভিডিও || ইমারাতে ইসলামিয়ার হযরত মুয়াজ ইবনে জাবাল (রা.) জাতীয় সামরিক একাডেমি থেকে ৬৭ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন