ইমারাতে ইসলামিয়ার দিকে কোনও শক্তি মন্দ উদ্দেশ্যে অগ্রসর হলে, তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখানো হবে: মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ

0
24

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দিকে কোনও শক্তি মন্দ উদ্দেশ্যে অগ্রসর হলে, তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখাবে ইমারাতে ইসলামিয়া সরকার।

আফগানিস্তান কারও জন্য সহজ শিকার নয়, বরং এটি বিষাক্ত যাক্কুম গাছের মত, যা সাম্রাজ্যবাদের গলাকে তিক্ত করে তুলেছে। নতুন জন্ম নেওয়া শক্তিগুলো আফগানিস্তানকে কখনও হজম করতে পারবে না।

৮ ফেব্রুয়ারি ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়োজিত সেনাসদস্যদের স্নাতক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথাগুলো তুলে ধরেন।

তিনি আরও ঘোষণা করেন, নতুন নতুন খাতে বিনিয়োগের মাত্রার উপর নির্ভর করে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের জন্য এক থেকে পাঁচ বছর পর্যন্ত কর ছাড় দেবে ইমারাতে ইসলামিয়ার সরকার।

এছাড়া শিল্পপতিদের জন্য জমি বিতরণ প্রক্রিয়াটি আরও সহজতর করা হবে। ইমারাতে ইসলামিয়ার মূল্যবোধ ও নীতিমালার প্রতি সম্মান রেখে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততায় প্রতি তিনি অন্যান্য দেশগুলোকে আহ্বান জানান।

তিনি জোর দিয়ে বলেন, সংঘাতের জন্য শক্তি ও সম্পদ ব্যয় করা উচিত নয়। এর পরিবর্তে পারস্পরিক সমর্থন ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদারে মনোযোগী হতে হবে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3futwxhb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজম্মু-কাশ্মীরের কিস্তোয়ার জেলায় তল্লাশি অভিযান, ফাঁকা গুলি ছুড়ছে দখলদার বাহিনী; আতঙ্কে এলাকাবাসী
পরবর্তী নিবন্ধআশ-শাবাবকে রুখতে সৌদি আরবের সাথে মোগাদিশু প্রশাসনের সামরিক চুক্তি