‎ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

0
17

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার করা হয়েছে। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলার সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রাম থেকে ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয়।

‎এর আগে গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ট্রাকটি চুরি হয় বলে জানায় পুলিশ। ট্রাকটির মালিক উত্তর পতেঙ্গা স্ট্রান রিফাইনারি হাদি পাড়া এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ হারুন। এ ঘটনায় তিনি গত ১৫ ফেব্রুয়ারি স্থানীয় ইপিজেড থানায় মামলা দায়ের করেন।

‎এদিকে রোববার (১৫ ফেব্রুয়ারি) গোপন সূত্রে খবর পেয়ে ইপিজেড ও সোনাগাজী মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মোখলেস সারেং বাড়ির মৃত মাঈন উদ্দিন ফারুকের ছেলে মোঃ ইউনুস প্রকাশ ডালিম (৪০) কে গ্রেপ্তার করে।

‎পুলিশ জানায়, ডালিমের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরের দিকে স্থানীয় উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের নিজ বাড়ি থেকে ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে।

‎সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, উদ্ধারকৃত ট্রাক ও চোরাই কাজে সহযোগিতাকারী গ্রেপ্তারকৃত ডালিমকে ইপিজেড থানায় নিয়ে যাওয়া হয়েছে।



‎তথ্যসূত্র:
‎১। যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার, শৃঙ্খলাভঙ্গের কারণে দল থেকে বহিষ্কার
‎- https://tinyurl.com/cwkd3f9n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎হাটহাজারীতে দুর্বৃত্তের ভয়ে নদীতে ঝাঁপ দেওয়া তরুণের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধ‎কুমিল্লায় রাতে প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা