‎কুমিল্লায় রাতে প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা

0
29

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে রাতের আঁধারে গলা কেটে হত্যা করা হয়েছে। হোমনা থানার অফিসার ইনচার্জ ওসি মোরশেদুল আলম নিশ্চিত করে জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

‎দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে জেলার হোমনা উপজেলা ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় খুন হন প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী, তার ছেলে হোসাইন (৪), আরেক সৌদী প্রবাসী সাত্তারের ছেলে জুবায়ের (৫)।

‎হোমনা থানার ওসি আমার দেশকে জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে।



‎তথ্যসূত্র:
‎১। কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা
‎- https://tinyurl.com/ms7yxyc3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার
পরবর্তী নিবন্ধ‎ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো আফগান মুদ্রা