মন্দিরের কাছে মঙ্গলবার মাংসের দোকান খোলা রাখলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি উগ্র হিন্দুত্ববাদী নেতার

0
33

ভারতে উত্তরপ্রদেশের এক গ্রামে একটি খাসির মাংসের (রান্না মাংস) দোকানে মঙ্গলবার দিন ব্যবসা বন্ধ রাখতে মুসলিম মালিক ও কর্মচারীদের হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর এক নেতা। উগ্র এই নেতার নাম সত্যম পণ্ডিত, সে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় হিন্দু বীর সেনাদলের অন্তর্ভুক্ত।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজ্যের গাজিয়াবাদের কৈলা ভাট্টা গ্রামে একটি মন্দিরের পাশে এই ঘটনা ঘটে। তার দাবি, মন্দিরের নিকটে মঙ্গলবার মাংস বিক্রি করা নিষিদ্ধ। ২৫ ফেব্রুয়ারি উগ্র নেতা সত্যম পণ্ডিতের শেয়ার করা এক ভিডিওতে সে ক্যাপশনে লিখেছে, আমরা মঙ্গলবার গাজিয়াবাদে কোনও মুসলিমকে মাংস বিক্রি করতে দেব না।

‘আজ (মঙ্গলবার), আমরা কৈলা ভাট্টা গ্রামে সমস্ত মাংসের দোকান বন্ধ করে দিয়েছি’, দোকানের সামনে উগ্রভাবে তাকে বলতে শোনা যাচ্ছিল। সে আরও বলছিল, তোরা কি সামনে মন্দির দেখতে পাচ্ছিস না? মঙ্গলবার এই দোকান খুলতে হবে না। এই দিন মাংস বিক্রির কোনও অনুমতি নেই।

সে বারবার হুমকি দিচ্ছিল, যদি মঙ্গলবার দোকানটি আর খোলা দেখতে পাই, তবে এক মিনিটের মধ্যে দোকানে আগুন ধরিয়ে দেব।

ভয় ও চাপের মুখে দোকানের মালিক ও কর্মচারীগণ উগ্র এই নেতার অযৌক্তিক দাবি মেনে নেয়।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনাটির বিষয়ে নিশ্চিত হয়েছে স্থানীয় থানা পুলিশ। তবে এখন পর্যন্ত কোনও এফআইআর দায়ের বা অন্য কোনও ব্যবস্থা গ্রহণ করে নি পুলিশ।

ভিডিওটি অনলাইনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে, সংখ্যালঘু মুসলিম ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন ও অহেতুক চাপ সৃষ্টির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সচেতন এক্টিভিস্টরা।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yrtdk2be
2. https://tinyurl.com/3w7j5z2n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে আগ্রাসনের জবাবে ইমারাতে ইসলামিয়ার সফল অভিযান
পরবর্তী নিবন্ধভারতের উত্তরাখন্ডে মুসলিম ট্রাকচালক হিন্দুত্ববাদীদের হাতে নির্মম নিপীড়নের শিকার, বাইরে চলাফেরায় আতঙ্কিত ভুক্তভোগী