ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা

0
96

২৮ ফেব্রুয়ারি, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের রাজধানী তেহরান শহরে যৌথ সামরিক হামলা চালিয়েছে। হামলার পর শহরের বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান শহরের বিশ্ববিদ্যালয় স্ট্রিট এবং জোমহুরি এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আল-জাজিরার সংবাদদাতারা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, শহরের আকাশে বিস্ফোরণের ধোঁয়া দেখা গেছে।

এক মার্কিন কর্মকর্তার বরাতে আল-জাজিরা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক উদ্যোগে এই হামলা চালানো হয়েছে যার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় চাপ সৃষ্টি করা।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের উত্তরের সেয়েদ খানডান এলাকায়ও বিস্ফোরণ ঘটেছে।


তথ্যসূত্র:
1.US, Israel launch attack on Iran, explosions across Tehran
– https://tinyurl.com/5en6yz9e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় খোস্ত ও পাকতিকায় ৪৫ জন বেসামরিক হতাহত
পরবর্তী নিবন্ধনানগারহারে পাকিস্তানি সামরিক বিমান ভূপাতিত, পাইলট জীবিত অবস্থায় আটক