রাজবাড়িতে আবাদি পেঁয়াজ ক্ষেত নষ্ট করে দিচ্ছে দুর্বৃত্তরা

0
22

রাজবাড়িতে কৃষকের আবাদি পেঁয়াজ নষ্ট করে দিচ্ছে দুর্বৃত্তরা। এতে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফসল হারিয়ে দিশাহারা হচ্ছেন কৃষকরা।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, রাজবাড়ীর কৃষক আলাউদ্দিনের দুই বিঘা জমির পেঁয়াজের কদম কেটে ও মাড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) রাতের কোনো এক সময় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মরজোৎকোল গ্রামের আলাউদ্দিন সেখের পেঁয়াজের ক্ষেতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। একই দিন বালিয়াকান্দি উপজেলায় কয়েকটি মৌজায় পেঁয়াজের কদমসহ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। অপরদিকে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বিশাল এলাকাজুড়ে দুর্বৃত্তরা ঘাসমারা বিষ স্প্রে করে নষ্ট করেছে ক্ষেতের উঠতি ২৫ একর জমির পেঁয়াজ।

মৃগী ইউনিয়নে ২৫ একর জমিতে হালির পেঁয়াজ রোপণ করে ১০০ কৃষক। ক্ষতিগ্রস্ত চাষি আব্দুল হাকিম জানায়, তিনি ৫ একর জমিতে হালি পেঁয়াজ চাষ করেছেন। আর ১৫-২০ দিন পর পেঁয়াজ উত্তোলনের উপযোগী হতো। কিন্তু দুর্বৃত্তরা বিষ স্প্রে করায় এখন তার মাথায় হাত। অপর কৃষক আনিসুর রহমান জানায়, ৬০ শতাংশ জমিতে ধারদেনা করে পেঁয়াজ রোপণ করেছি। কিন্তু দুর্বৃত্তরা এভাবে ক্ষতি করবে ভেবে পাচ্ছি না।

রাজবাড়ি সদরের আলাউদ্দিন সেখের গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, কদম আসা পেঁয়াজের কোথাও ক্ষেতের এক পাশে আবার কোথাও ক্ষেতের মাঝখানে কদম আসা পেঁয়াজ কেটে ও মাড়িয়ে একাকার করেছে। কৃষক আলাউদ্দিন সেখ জানান, প্রতিদিনের মতো সকালে পেঁয়াজের ক্ষেতে এসে দেখেন দুর্বৃত্তরা পিঁয়াজ গাছের মাথা কেটে ও পায়ে মাড়িয়ে নষ্ট করেছে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সহকারী পরিচালক ড. সহিদুল ইসলাম জানায়, দেশের মধ্যে রাজবাড়ি জেলা হচ্ছে- পেঁয়াজ চাষে তৃতীয় অবস্থানে। জেলার বিভিন্ন এলাকায় পেঁয়াজ নষ্ট করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে বোধ হয় জেলার পেঁয়াজ চাষিদের নিরুৎসাহিত করার অপকৌশল। বিষয়টি ফৌজদারি অপরাধ বলে তিনি মনে করেন। বিষয়টি জেলা সমন্বয় সভায় গুরুত্বসহকারে উত্থাপন করা হবে।


তথ্যসূত্র:
১। রাজবাড়িতে আবাদি পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা, দিশাহারা কৃষক
– https://tinyurl.com/yp2prmzh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরংপুরে জেলা শিক্ষা কর্মকর্তার জন্য ১৫ লাখের বদলে ৭ লাখ টাকা ঘুস নিয়ে আসায় আটক শিক্ষক
পরবর্তী নিবন্ধজামালপুরে আ.লীগ নেতার পরিত্যক্ত গোডাউনে থেকে টিসিবির প্রায় সাড়ে ১৪ শত লিটার ভোজ্য তেল উদ্ধার