ফরিদপুরে সন্ত্রাসী ছাত্রলীগের আনন্দ মিছিল

0
7

শেখ মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি তানজিমুর রশিদ রিয়ানের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, গত মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শহরের প্রানকেন্দ্র হিসাবে পরিচিত ঝিলটুলি এলাকার জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে মিছিলটি বের হয়।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিও থেকে জানা যায়, এক পাশে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতির ছবি এবং অন্য পাশে হাসিনার ছবি সম্মিলিত একটি ব্যানার সামনে নিয়ে ২০ থেকে ২২ জন ছাত্রলীগ কর্মী মিছিলে অংশ নেয়। ব্যানারটিতে লেখা ছিল, “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ফরিদপুরের মাটি, শেখ হাসিনার ঘাঁটি” ইত্যাদি।

ভিডিওটি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করে। সে উল্লেখ করে, ‘সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে শর্ট নোটিশে আনন্দমিছিল অনুষ্ঠিত হয়েছে।’


তথ্যসূত্র:
১। ফরিদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে আনন্দ মিছিল
– https://tinyurl.com/8sp6wytv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধখুলনায় ইটের আঘাতে চায়ের দোকানিকে হত্যা করলো কৃষক দল নেতা