আর্টিলারি সমরাস্ত্র চালনাসহ একাধিক বিষয়ে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ইমারাতে ইসলামিয়ার আরও ৪৬০জন সেনাসদস্য

0
24

ইমারাতে ইসলামিয়ার হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ রাদিয়াল্লাহ আনহু জয়েন্ট কমব্যাট ট্রেনিং কমান্ডে সম্প্রতি ৪৬০ জন সেনাসদস্য সফলভাবে তাদের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে ১৩তম বেসিক সৈনিক ট্রেনিং ব্যাচে ৩৫০জন এবং বিশেষায়িত বিএম-২১ রকেট, সাঁজোয়া ট্যাংক চালনা ও আর্টিলারি কোর্সে ১১০জন সেনাসদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

‎৭ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এই সেনাসদস্যদের আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মোল্লা নসিবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ এবং অন্যান্য বেশ কয়েকজন গণ্যমান্য কর্মকর্তা।

‎অনুষ্ঠানে সেনাকর্মীগণ সামরিক কুচকাওয়াজ ও নিজেদের অর্জিত ব্যবহারিক দক্ষতা প্রদর্শন করেন।

‎কমান্ডার নসিবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ সেনাদের নসিহত করে বলেন, আপনারা ইসলামী ব্যবস্থার রক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত। পেশাদারিত্বের সাথে এই দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে শিখুন। প্রশিক্ষণে অর্জিত দক্ষতা সংরক্ষণ করুন। গাফলতি, অজ্ঞতা ও মতবিরোধ থেকে দূরে থাকুন। নববী আদর্শে সজ্জিত হয়ে জনগণের সাথে আচরণ করুন।

‎অপরদিকে প্রতিকূল পরিস্থিতিতেও ইসলামী ব্যবস্থা ও ভূখণ্ড রক্ষায় আপন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাকর্মীগণ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্নকারী সেনাকর্মীদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।



‎তথ্যসূত্র:
‎1. https://tinyurl.com/mpr4vdev

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় ২,৬৩৯ ক্যারেট পান্না বিক্রয় করল ইমারাতে ইসলামিয়া প্রশাসন
পরবর্তী নিবন্ধসারাদেশে আবাসন ভাড়া বাড়ানোর ক্ষেত্রে ইমারাতে ইসলামিয়া সরকারের নিষেধাজ্ঞা