গাজীপুরে একটি বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট

0
3

গাজীপুরে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতরা এক নারীকে হত্যা করে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। গত মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে উপজেলার পিরুজালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার (৫৫) স্থানীয় বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, আনিসুর রহমান একটি কারখানায় এবং তার ছেলে নাজমুল সাকিব স্থানীয় একটি বিদ্যালয়ে নৈশপ্রহরীর কাজ করেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত তাদের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং আনিসুরের পুত্রবধূ আরিফা আক্তারের হাত-পা বেঁধে রাখে।

ডাকাতদের বাধা দিতে গেলে আসমা আক্তারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তারা বাড়ি থেকে প্রায় তিন লাখ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।


তথ্যসূত্র:
১। গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট
– https://tinyurl.com/5w4r3pt3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি