
১০ই এপ্রিল শুক্রবার ভারতের উত্তরপ্রদেশে জুমআ’র নামাজের সময় মসজিদে জুতা পায়ে প্রবেশ করে এক হিন্দুত্ববাদী পুলিশ কনস্টেবল। ‘শব্দ দূষণ’ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ তুলে সে মসজিদের লাউড স্পিকারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
রাজ্যের লখনউতে আলিজান মসজিদে এই ঘটনা ঘটে। সেসময় মসজিদে এক উত্তেজনাপূর্ণ ও সংঘাতময় পরিবেশ তৈরি হয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, মুসল্লিরা সে উগ্রবাদী কনস্টেবলকে ঘিরে ধরেছিল। উক্ত কনস্টেবল মুসলিমদের বিরুদ্ধে ‘গুন্ডাগিরি’ ও ‘দাদাগিরি’ করছে বলে অভিযোগ তুলে ভুক্তভোগী মুসল্লিরা। তারা প্রশ্ন তুলেছেন, মুসলিমদের ইবাদত চলাকালীন বিনা অনুমতিতে কিভাবে মসজিদে প্রবেশ করতে পারে এই হিন্দু কনস্টেবল?
ভিডিও: https://x.com/i/status/2042626324431335619
Lucknow: Today, during Friday prayers, a constable from the Cantonment police station entered the Alijan Mosque wearing shoes and broke the speaker wire, even though its volume was within the permitted limit. After the prayers, he came back and threatened, saying, “We won’t let… pic.twitter.com/lefchwwgR3
— The Muslim Matter India (@TheMuslimMatter) April 10, 2026
প্রত্যক্ষদর্শী মুসল্লিদের জোরালো অভিযোগ, ইবাদত চলাকালীন সময়ে এই উগ্র অফিসার জুতা পায়ে মসজিদে প্রবেশ করেছে, সে লাউডস্পিকারের সংযোগ কেটে দিয়েছিল, যা মুসলমানদের প্রতি অত্যন্ত অপমানজনক আচরণ।
অভিযুক্ত পুলিশ আরও হুমকি দেয়, ‘তুমলোগ নামাজ পড়নে কে লায়ক নেহি রহোগে’। অর্থাৎ তোমরা আর নামাজ পড়ার যোগ্য থাকবে না।
ঘটনাস্থলে পুলিশের আরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হয়। সেখানে তুমুল তর্ক-বিতর্ক আরম্ভ হয়। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
প্রত্যক্ষদর্শীদের সুস্পষ্ট সাক্ষী প্রমাণ থাকা সত্ত্বেও জুতা পায়ে মসজিদে প্রবেশ ও লাউডস্পিকারের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ অস্বীকার করেছে হিন্দুত্ববাদী পুলিশ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/jhkxw8f8


