মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা

0
30

ঢাকার মোহাম্মদপুর এলাকায় ‘আধিপত্যের বিরোধে’ এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। জানা গেছে, নিহত ওই যুবক কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে এলেক্স ইমন। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের কয়েকজন মিলে তাকে কুপিয়ে আহত করে। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫) নামের তিনজনকে পুলিশ আটক করেছে।

মোহাম্মদপুর জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানায়, ‘এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়। তখনই ইমনকে ছুরিকাঘাত করা হয়।’

রায়েরবাজার এলাকায় ‘এলেক্স ইমন গ্রুপ’ ও ‘আরমান-শাহরুখ গ্রুপের’ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রবিবার বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানেই প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হয়।

একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায়, অস্ত্র হাতে একটি দল আরেক দলকে ধাওয়া করছে। ওই সময়ে ইমন পড়ে যায়, তার হাতেও ধারালো অস্ত্র ছিল। এ সময় প্রতিপক্ষ তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে।

ধারালো অস্ত্রের কোপে ইমনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া হাঁটু, হাতসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য কোপের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


তথ্যসূত্র:
১। মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হোতা ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
– https://tinyurl.com/58yeujzb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের বান্নু বিমানবন্দর সহ ৩টি ফ্রন্টে আইএমপি মুজাহিদদের ভারী আক্রমণ: বহু সংখ্যক সন্ত্রাসী সেনা হতাহত
পরবর্তী নিবন্ধমালির ৩ ফ্রন্টে রাশিয়ার ভাড়াটে ও জান্তা বাহিনীর বিরুদ্ধে জেএনআইএম মুজাহিদদের অভিযান: হতাহত অসংখ্য শত্রু সেনা