ক্ষতিকর ও অনৈসলামিক প্রথা সমাজে বিভেদ ও বিদ্বেষের কারণ: পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি

0
18

সমাজে ঐক্য, সংহতি ও ইসলামী মূল্যবোধ সুদৃঢ় করার লক্ষ্যে ক্ষতিকর ও অনৈসলামিক রীতি-নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ।

১২ এপ্রিল, রবিবার এক উচ্চপর্যায়ের বৈঠকে মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ বলেন, সমাজে প্রচলিত কিছু ক্ষতিকর ও অনৈসলামিক প্রথা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টি করছে। তিনি বলেন, ইসলামি শিক্ষার পরিপন্থী এই প্রথাগুলো জনগণের ওপর অপ্রয়োজনীয় অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে এবং সামাজিক সম্পর্কের অবনতি ঘটাচ্ছে।

তিনি আরও বলেন, ইসলামী জীবনব্যবস্থার মূলভিত্তি হলো সংযম ও ভারসাম্য, যা প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা উচিত। রাজনৈতিক ও অর্থনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি ইমারাতে ইসলামিয়া সামাজিক সংস্কার কার্যক্রমকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে ইসলামী মূল্যবোধকে শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বৈঠকে উপস্থিত অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা ও সম্মানিত আলেমগণও সংশ্লিষ্ট নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজ থেকে ক্ষতিকর প্রথা দূর করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

এই উদ্যোগের মাধ্যমে সমাজে সুস্থ পরিবেশ প্রতিষ্ঠা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ইসলামী আদর্শভিত্তিক জীবনব্যবস্থা গড়ে তোলার পথ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।


তথ্যসূত্র
1. FM Muttaqi: Harmful and un-Islamic customs fuel hatred in society
– https://tinyurl.com/5n7bkynf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাণিজ্যিক ব্যাংকসমূহে সুদভিত্তিক লেনদেন বিলুপ্ত করা হয়েছে
পরবর্তী নিবন্ধআল্লাহ তায়ালার শানে জঘন্য কটুক্তি, দৃষ্টান্তমূলক শাস্তির বদলে জামিনে মুক্ত বাউল আবুল সরকার