আল্লাহ তায়ালার শানে জঘন্য কটুক্তি, দৃষ্টান্তমূলক শাস্তির বদলে জামিনে মুক্ত বাউল আবুল সরকার

0
32

মহান আল্লাহর শানে জঘন্য শব্দ ব্যবহার করে ধর্ম অবমাননার অপরাধে গ্রেফতারকৃত বাউলশিল্পী আবুল সরকারকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে সে মুক্তি পায়। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. আবুল হোসেন।

গণমাধ্যমের বরাতে জানা যায়, গত ৬ এপ্রিল বাউল আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। পরে সোমবার তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে সে বেলা ১১টা ১২ মিনিটে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি মেলায় পালাগানের আসরে আবুল সরকার মহান আল্লাহ, পবিত্র কুরআন ও ইসলাম নিয়ে জঘন্য ভাষায় কটূক্তি করে। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৌহিদী জনতা আবুল সরকারের গ্রেফতার ও ফাসির দাবিতে জোড়ালো প্রতিবাদ জানায়।

এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশ তাকে আটক করে। পরে ঘিওর থানায় মামলা দায়েরের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য যে, আবুল সরকারের গ্রেফতারের পর তৌহিদী জনতা ও হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন। নেতৃবৃন্দ বলেছিলেন, মহান আল্লাহর শানে জঘন্য শব্দ ব্যবহার করা শুধুমাত্র ফৌজদারি অপরাধ নয়, এটি দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমের অনুভূতিতে আঘাতের সমতুল্য। এমন গুরুতর অপরাধের সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তবে আদালত তাকে শাস্তির আওতায় না এনে জামিনে মুক্তির রায় দিয়েছে।


তথ্যসূত্র:
১। ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার
– https://tinyurl.com/464jdkry

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধক্ষতিকর ও অনৈসলামিক প্রথা সমাজে বিভেদ ও বিদ্বেষের কারণ: পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি
পরবর্তী নিবন্ধঅধিকৃত জম্মু ও কাশ্মীরে ‘গো-রক্ষা’ এর নামে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক এক কাশ্মীরি মুসলিম যুবককে নির্মমভাবে হত্যা