
অধিকৃত জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় এক কাশ্মীরি মুসলিম যুবককে নির্মমভাবে মারধর করে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সন্ত্রাসীরা।
১৩ এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হত্যার শিকার মুসলিম যুবকের নাম তানভীর আহমেদ, বয়স ২৫ বছর। তিনি গবাদি পশু নিয়ে জম্মু থেকে রামবান জেলায় তার নিজ গ্রাম মুন্ডখালে যাচ্ছিলেন। যাত্রাকালে কামারকোট এলাকায় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তার পথ আটকে দেয়। কথিত ‘গো-রক্ষা’ এর অজুহাত তুলে তারা এই মুসলিম যুবককে টার্গেট করে, তাকে নির্মমভাবে মারধর করে।
উগ্রবাদীদের নিপীড়ন থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেছিল ভুক্তভোগী তানভীর। সেসময় জম্মু-শ্রীনগর মহাসড়কের রামসু এলাকার মকারকোটের নিকটে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে উক্ত এলাকার নিকটে তার মরদেহ উদ্ধার করা হয়।
উগ্র হিন্দুত্ববাদীরা তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে বলে জোরালো অভিযোগ উঠেছে।
এই হত্যাকাণ্ডে স্থানীয় মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিক্রিয়ায় তারা রাস্তা নেমে প্রতিবাদ জানিয়েছে।
রামবান জেলা জুড়ে সম্পূর্ণ লকডাউন পালন করা হয়েছে। অন্যান্য অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করতে ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে দখলদার ভারত প্রশাসন।
ঘটনাটি ভারতে ‘গো-রক্ষা’র নামে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। এছাড়া এটি জম্মু ও কাশ্মীর অঞ্চলে বিজেপি, আরএসএস, বজরং দল, শিবসেনা এবং ভিএইচপির এর মত হিন্দুত্ববাদী সংগঠনের মুসলিম বিরোধী অপতৎপরতার ইঙ্গিত বহন করছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5n8wvbb4


