সুনামগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

0
29

সুনামগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গুচ্ছগ্রামে শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে একা ছিলেন ভুক্তভোগী গৃহবধূ। এ সময় গ্রেপ্তারকৃত মকছদ আলি (৪৫) ও ইয়াসিন মিয়া (৩২) গৃহবধূর স্বামীর খোঁজে তার ঘরে প্রবেশ করে। এ সময় ওই গৃহবধূ ঘরে একা থাকায় জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নাজুক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। রোববার রাতে এসআই ফরিদের নেতৃত্বে এক বিশেষ অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে।


তথ্যসূত্র:
১। সুনামগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ আসামি গ্রেপ্তার
– https://tinyurl.com/mvavpv3c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি সংকটে দেশের ৬৫ শতাংশ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত
পরবর্তী নিবন্ধলেবাননের মারৌব শহরে সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪