পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করল উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

0
14

৯ মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ধারাবাহিকতায় একটি বড় পরিবর্তন হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে, বিশেষত বাঙালি মুসলিমদের নিরাপত্তা নিয়ে তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নির্বাচনে বিজয়ের পরক্ষণেই নিজের মুসলিমবিরোধী অবস্থান স্পষ্ট করে নানা বিতর্কিত মন্তব্য করেছে এই হিন্দুত্ববাদী নেতা।

নন্দীগ্রাম নির্বাচনী আসনে বিজয়ের পর সে বলেছিল, ‘নন্দীগ্রাম কা হিন্দু জনতা ফির মুঝে জিতায়া। ওয়াহা মুসলমানদের ভোট পুরা কা পুরা তৃণমূল কো মিলা। ইয়ে লোগ বহত কাটারওয়াদি হ্যায়’। অর্থাৎ নন্দীগ্রামের হিন্দু জনতা আমাকে জিতিয়েছে। মুসলিমরা উগ্রপন্থী, তাদের পুরো ভোট তৃণমূলে গেছে।

সে স্পষ্ট করেছে যে, সে কেবল হিন্দুদের জন্যই কাজ করবে যারা তাকে ভোটে জিতিয়েছে।

এছাড়া ভবানীপুর আসনে বিজয়ের পর সে বলেছিল, “মুসলিমরা হিজাব পরিধান করে, তারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। অন্যদিকে হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে জিতিয়েছে”। সে এই বিজয়কে হিন্দুত্বের জয় বলেও ঔদ্ধত্য প্রকাশ করে।

নির্বাচনের পূর্বেও বিভিন্ন সময়ে তার মুসলিমবিরোধী বক্তব্য ও অবস্থান পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/hyj3e8sh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এক দরিদ্র মুসলিমের খাবারের প্লেট ছিনিয়ে নিলো হিন্দুত্ববাদী দলনেতা
পরবর্তী নিবন্ধভারতের ওড়িশায় যৌন হেনস্তাকারী এক পুলিশ কনস্টেবল গণপিটুনিতে নিহত