যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ১৭

0
6

২৫ মে, সোমবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দেশটির সরকারি সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

লেবাননের নাবাতিয়েহের কাফর রুমান্নে শহরের কবরস্থানকে লক্ষ্য করে চালানো এক হামলায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এদিকে, নাবাতিয়েহ ও দক্ষিণ গভর্নরেটকে সংযোগকারী দু’টি সড়ককে লক্ষ্য করে চালানো তিনটি পৃথক ড্রোন হামলায় আরো তিনজন নিহত হয়েছেন।

এছাড়াও নাবাতিয়েহের আরবসালিম শহরে একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় এক দম্পতি নিহত হয়েছেন এবং একই শহরে এর আগে চালানো এক হামলায় আহত হয়ে আরেক যুবকের মৃত্যু হয়।

সংস্থাটি জানায়, পশ্চিম বেকা জেলায় মাশঘারা শহরে এক হামলায় পাঁচজন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছে।

এনএনএ জানিয়েছে, পৃথক একটি হামলায় ইসরায়েলি যুদ্ধবিমান কুথারিয়েহ আল-সিয়াদ শহরে হামলা চালিয়েছে। এতে দু’জন নিহত ও আরো দু’জন আহত হয়েছেন।

লেবানিজ কর্মকর্তাদের তথ্যানুযায়ী, ২ মার্চ থেকে দখলদার ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়ে প্রায় ৩ হাজার ২০০ জনকে হত্যা এবং ৯ হাজার ৬০০ জনের বেশি আহত করেছে। ১৭ এপ্রিল থেকে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি সেনাবাহিনী প্রতিদিন হামলা ও ঘরবাড়ি ধ্বংস করে যাচ্ছে।


তথ্যসূত্র
1.17 killed, many injured in Israeli strikes in southern Lebanon despite ceasefire
– https://tinyurl.com/5fy8caa6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্য মালিতে জেএনআইএম-এর নিয়ন্ত্রণে জান্তা অনুগত মিলিশিয়া সদর দপ্তর: নিহত ১২ মিলিশিয়া সদস্য