রাজধানীতে আবাসিক হোটেল থেকে বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার

0
2

‎রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে শুভ্র রোজারিও (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (৩১ মে) রাত ৯টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।

‎এ বিষয়ে পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ওই হোটেলের ৫১৮ নং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করি।

‎নিহত শুভ্রর ভাই জেমি রোজারিও জানায়, আমার ভাই ক্যাপিটাল হোটেলে বাবুর্চির কাজ করত এবং ওই হোটেলেই থাকত। তবে কী কারণে আমার ভাই ফাঁস দিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে তা আমরা কিছুই জানি না।

‎পারিবারিক সূত্র জানায়, নিহত শুভ্র রোজারিওর বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার ছাইতান গ্রামে। তার বাবার নাম মৃত রঞ্জন রোজারিও।


তথ্যসূত্র:
‎- ‎https://tinyurl.com/nbph6jzf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় লেবাননে ৬ শিশুসহ একই পরিবারের ৯ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধঈদুল আযহায়ও থামেনি ইসরায়েলি বর্বরতা: গাজায় ৪ দিনে ৩৩ ফিলিস্তিনি শহীদ, হাসপাতালগুলোতে চরম সংকট