পাঞ্জশির থেকে মধ্য এশিয়ায় ২০ টন চেরি রপ্তানি করছে ইমারাতে ইসলামিয়া

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে চেরি সংগ্রহ মৌসুম শুরু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশের বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১৩০ টন চেরি সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে অদূর ভবিষ্যতে পাঞ্জশির থেকে ২০ টন চেরি মধ্য এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পাঞ্জশির প্রদেশের গভর্নরের মুখপাত্র জানান, চলতি মৌসুমে উৎপাদিত চেরির একটি অংশ বিদেশে রপ্তানি করা হবে, যার মধ্যে প্রাথমিকভাবে ২০ টন চেরি মধ্য এশিয়ার দেশগুলোতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বিপুল সংখ্যক পর্যটক পাঞ্জশির ভ্রমণে আসছেন। ফলে স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি পেলেও চলতি বছর প্রদেশটিতে চেরির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, বিগত বছরগুলোতেও পাঞ্জশির প্রদেশ থেকে বিপুল পরিমান চেরি বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। এ রপ্তানি কার্যক্রম কৃষক পরিবারগুলোর আয় বৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন চলতি মৌসুমের রপ্তানিও স্থানীয় কৃষকদের জন্য ইতিবাচক অর্থনৈতিক সুফল বয়ে আনবে।


তথ্যসূত্র
1. 20-Ton Cherry Export Planned from Panjshir
– https://tinyurl.com/3f89b4xz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় এইডসে সাতজনের মৃত্যু, আক্রান্ত ৩৮৫ জন, সমকামী ও যৌন কর্মীদের মধ্যে আক্রান্তের হার বেশি