বরিশালে চাঁদা নিতে এসে গণপিটুনি খেল দুই বিএনপি নেতা, মুচলেকায় মিলল মুক্তি

0
16

বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা নিতে এসে বিএনপির দুই নেতাকে গণপিটুনি খেয়েছে। পরে এ ধরনের কর্মকাণ্ডে আর জড়াবে না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পায় তারা।

গত সোমবার (১৫ জুন) রাত ৮ টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা ৩ নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সদস্য মো. জহিরুল ইসলামের কাছে বালুর ব্যবসা পরিচালনার জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কয়েক দিন ধরে আলোচনা চলছিল।

সোমবার রাত ৮ টার দিকে জহিরুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে জাকির মোল্লাকে চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় যেতে বলেন। নির্ধারিত সময়ে জাকির মোল্লা তার সহযোগী আব্দুর রাজ্জাক মোল্লাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া স্থানীয়রা তাদের ঘিরে ধরেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় স্থানীয়রা জাকির মোল্লা ও তার সহযোগীকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, জাকির মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, খালের মাটি বিক্রি, সালিশ-বৈঠকের নামে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।


তথ্যসূত্র:
১। চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি
– https://tinyurl.com/9nhphx3x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ১৪ বছর ধরে চলা বিরোধের শান্তিপূর্ণ সমাধান করলো ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধপাকিস্তানের সন্ত্রাসী সামরিক বাহিনীর সুরক্ষিত চৌকিতে ইত্তেহাদুল মুজাহিদিনের ৪টি সফল অভিযান