আফগানিস্তানে ১৪ বছর ধরে চলা বিরোধের শান্তিপূর্ণ সমাধান করলো ইমারাতে ইসলামিয়া

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উদ্যোগে কাবুল প্রদেশের পাঘমান জেলায় দুই পরিবারের মধ্যে দীর্ঘ ১৪ বছর ধরে চলমান একটি বিরোধের অবসান ঘটেছে। ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তাদের উদ্যোগে এবং আলেম ও স্থানীয় প্রবীণদের মধ্যস্থতায় এই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা এ বিরোধে উভয় পক্ষের মোট চারজন প্রাণ হারিয়েছিলেন।

কাবুল প্রাদেশিক প্রশাসনের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পাঘমান জেলার ওরিয়াখেল গ্রামে দুই পরিবারের মধ্যে পুনর্মিলনী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইমারাতে ইসলামিয়ার দায়িত্বশীল কর্মকর্তাদের পাশাপাশি বিরোধে জড়িত দুই পরিবারের সদস্যরা এবং সম্মানিত আলেমবৃন্দ, উপজাতীয় প্রবীণ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উভয় পরিবারের সদস্যরা এই মীমাংসায় সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তাদের, আলেমদের ও প্রবীণদের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তারা ভবিষ্যতে শান্তি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশে বসবাস করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাঘমান জেলার প্রশাসক কারি আলী মোহাম্মদ মুজাহিদ বলেন, শত্রুতা ও বিরোধ মানুষের প্রাণহানি, আর্থিক ক্ষতি, বাস্তুচ্যুতি এবং নানা সামাজিক সমস্যার জন্ম দেয়। তিনি আলেম ও উপজাতীয় প্রবীণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন।

এই সমঝোতার মাধ্যমে দীর্ঘদিনের একটি রক্তক্ষয়ী বিরোধের অবসান ঘটেছে, যা স্থানীয় জনগণের মধ্যে শান্তি ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


তথ্যসূত্র
1. 14-Year Feud Between Two Families Ends in Kabul’s Paghman District
– https://tinyurl.com/bdf5h2ss

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার প্রধান বিচারপতি ফাদ্বিলাতুশ শায়খ আব্দুল হাকিম হাক্কানি হাফিযাহুল্লাহ’র পাণ্ডিত্যপূর্ণ কার্যক্রম ও শিক্ষাদান