পাশ্চাত্যের সংজ্ঞা দিয়ে মানবাধিকারকে মূল্যায়ন করা যাবে না: মৌলভী মোহাম্মদ খালিদ হানাফি হাফিযাহুল্লাহ

0
28

ইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রী মৌলভী মোহাম্মদ খালিদ হানাফি হাফিযাহুল্লাহ বলেছেন, মানবাধিকারকে বিদেশি সংজ্ঞা ও মানদণ্ডের আলোকে বিচার করা উচিত নয়; বরং ইসলামী মূল্যবোধ ও শরিয়তের দৃষ্টিকোণ থেকেই তা মূল্যায়ন করা প্রয়োজন।

হেরাত প্রদেশে আলেম-ওলামা, উপজাতীয় প্রবীণ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এক সমাবেশে তিনি বলেন, যদি মানবাধিকার বলতে মানুষের জীবন, সম্পদ ও সম্মানের সুরক্ষা, সমাজে দুর্নীতি প্রতিরোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠাকে বোঝানো হয়, তবে ইমারাতে ইসলামিয়া এসব মৌলিক অধিকার রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

মৌলভী মোহাম্মদ খালিদ হানাফি হাফিযাহুল্লাহ আরও বলেন, ইসলামী শরিয়তের আলোকে জনগণের অধিকার সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজে নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখাই ইমারাতে ইসলামিয়ার অন্যতম প্রধান লক্ষ্য। তাঁর মতে, মানবাধিকারের মূল্যায়ন স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে উপেক্ষা করে নয়, বরং ন্যায়বিচার ও ইসলামী নীতিমালার ভিত্তিতেই হওয়া উচিত।


তথ্যসূত্র
1. human rights should not be judged solely based on foreign definitions.
-https://tinyurl.com/mrxan26v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || দীর্ঘ সাত বছর পিতা কর্তৃক নিজ বাড়ির অন্ধকার কক্ষে বন্দিদশায় থাকা মা-ছেলেকে উদ্ধার করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় ইথিয়পীয়ান ও মোগাদিশু বাহিনীর ৩টি অবস্থান লক্ষ্য করে আশ-শাবাব মুজাহিদিনের সফল অভিযান