গাজার জাবালিয়া ও খান ইউনিসে বর্বর ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ, আহত ৪

0
1

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ২৩ জুলাই, বৃহস্পতিবার একাধিক হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং দুই শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। গাজার চিকিৎসকরা এসব হামলাকে যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘনের অংশ হিসেবে উল্লেখ করেছেন।

গাজার চিকিৎসা সূত্র জানায়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বেসামরিক লোকজনের একটি সমাবেশে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় দুই তরুণ শহীদ হন। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, আল-ইয়ামান আল-সাঈদ হাসপাতালের কাছে ওই সমাবেশকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি সামরিক যান থেকে গুলিবর্ষণে দুই শিশুসহ চার ফিলিস্তিনি আহত হয়েছেন। একই সময়ে বুরেইজ শরণার্থী শিবিরে বাস্তুচ্যুতদের তাঁবুতেও গুলি বর্ষণ করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনি। স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে এলাকাটিতে ইসরায়েলি বাহিনীর টানা গুলিবর্ষণে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

উল্লেখ্য, ৮ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, প্রায় ১ লাখ ৭৪ হাজার আহত হয়েছেন এবং গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।


তথ্যসূত্র
1. Israeli fire kills 2 Palestinians, injures 4 in Gaza despite ongoing ceasefire
– https://tinyurl.com/2aj2fpbp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৪র্থ সপ্তাহ, জুলাই ২০২৬ ||
পরবর্তী নিবন্ধককরোচ জনতা পার্টির বিক্ষোভে জড়িতদের পাসপোর্ট বাতিলের হুঁশিয়ারি দিল্লি পুলিশের