ককরোচ জনতা পার্টির বিক্ষোভে জড়িতদের পাসপোর্ট বাতিলের হুঁশিয়ারি দিল্লি পুলিশের

0
3

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)–এর বিক্ষোভে সরাসরি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে দিল্লি পুলিশ। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের পাসপোর্ট বাতিল হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।

পুলিশের দাবি, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভ একপর্যায়ে সহিংস রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাই দায়ীদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার ব্যাপক তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল নজরদারির মাধ্যমে যাদের সম্পৃক্ততা নিশ্চিত হবে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, পুলিশ সদস্যদের ওপর হামলা কিংবা সরকারি সম্পদ নষ্ট করার ঘটনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংগৃহীত প্রমাণের ভিত্তিতে প্রয়োজন হলে তাদের পাসপোর্টও বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

অপরদিকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, শুধু ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে সংঘর্ষের পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

তাদের দাবি, আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ, পুলিশি ভূমিকা এবং ঘটনাস্থলে সিভিল পোশাকে থাকা অন্যান্য ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ডগুলো তদন্তের আওতায় আনা উচিত। সংঘর্ষের পেছনের পূর্ণ প্রেক্ষাপট খতিয়ে না দেখে একতরফা ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/49essw8x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার জাবালিয়া ও খান ইউনিসে বর্বর ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ, আহত ৪
পরবর্তী নিবন্ধনওগাঁয় ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল আর্জেন্টিনাভক্ত শিক্ষক