ককরোচ বিক্ষোভকারীদের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদী কর্মীদের ‘আসল গুন্ডাগিরি’ দেখানোর হুমকি

0
8

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ২৩ জুলাই (বৃহস্পতিবার) একদল উগ্র হিন্দুত্ববাদী কর্মী জড়ো হয়েছে। তারা ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভকারীদের হুমকি দিয়ে বলেছে, দিল্লিতে এবার ‘আসল গুন্ডাগিরি’ কেমন, তা দেখানো হবে।

উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষা আন্দোলন কর্মী স্বতন্ত্র ভরদ্বাজ দাবি করেছে, “ বিক্ষোভ দমনে পুলিশের সাথে সিভিল পোশাক পরিহিত লোকেরা কোনও গুন্ডা ছিল না, তারাও পুলিশ সদস্য ছিল। তবে এখন সত্যিকারের গুন্ডারা (উগ্র হিন্দুত্ববাদীরা) মাঠে নেমেছে, আর এবার দিল্লিতে আসল গুন্ডাগিরি কাকে বলে তা দেখানো হবে।”

ভরদ্বাজ আরও দাবি করেছে, তারা দিল্লিজুড়ে ‘ককরোচ’দের খুঁজে বেড়াচ্ছে। দিল্লি পুলিশের প্রতি সম্মান দেখিয়ে এতদিন তারা ধৈর্য ধরেছে। তবে শীঘ্রই সব গোরক্ষক ও সনাতনী সমর্থকদের একত্রিত করা হবে। সে দিল্লিবাসীকে সতর্ক করে বলেছে, “আমরা একটি দিন ও সময় নির্ধারণ করব। এরপর সব গোরক্ষক ও সনাতনী ভাইয়েরা দিল্লি ঘেরাও করবে। সবাই সর্বোচ্চ সতর্ক থাকুন।”

অপরদিকে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেছে, স্বতন্ত্র ভরদ্বাজ ‘সংসদ চলো’ কর্মসূচি চলাকালে এক বিক্ষোভকারীর (সঞ্জয়) পিতার ওপর হামলা চালিয়ে তার মাথা ভেঙ্গে দিয়েছিল। সে ভরদ্বাজের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা ও গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ২০ জুলাই ‘সংসদ চলো’ কর্মসূচির শুরু থেকেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে ও দিল্লি পুলিশের বর্বরতার সমর্থনে একাধিক ভিডিও প্রকাশ করেছে স্বতন্ত্র ভরদ্বাজ।

ঐতিহাসিক যন্তর মন্তর প্রাঙ্গণে মুখোমুখি অবস্থানে থাকা দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3662nuv8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনওগাঁয় ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল আর্জেন্টিনাভক্ত শিক্ষক
পরবর্তী নিবন্ধদেশের সব আলিয়া মাদরাসায় ছাত্রীদের নিয়ে ফুটবল টিম গঠনের নির্দেশ দিলো সরকার