গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহত আরও ২৪ ফিলিস্তিনি

0
35
গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহত আরও ২৪ ফিলিস্তিনি

৭ আগস্ট, বুধবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৭৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন অন্তত ১১০ জন। তাদের নিয়ে হামলায় এ পর্যন্ত ৯১ হাজার ৬৪৫ জন আহত হয়েছেন। হামলার পর অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।


তথ্যসূত্র:
1. Israeli army kills 24 more Palestinians in Gaza, bringing tally to 39,677
– https://tinyurl.com/3szvbxy4
2. Israel kills 24 more Palestinians in Gaza, bringing tally to 39,677
– https://tinyurl.com/yckc826z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশুতে সামরিক নাইটক্লাবে শাবাবের ইনগিমাসী অপারেশন: হতাহত ১৪১
পরবর্তী নিবন্ধআওয়ামী দুঃশাসন: দেশের ১৮ লাখ কোটির বেশি ঋণ, পাচার প্রায় ১৫০ বিলিয়ন ডলার