লিফলেট বিতরণের সময় আওয়ামীলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল ছাত্র জনতা

0
97

হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমেদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।

শনিবার ( ০১ ফেব্রুয়ারি) রাত ১০টায় এ ঘটনা ঘটে।

আটক শামীম আহমেদ বর্তমানে হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

গণমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার দিবাগত রাতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিল শামীম। এসময় বিক্ষুব্ধ হয়ে ছাত্রজনতা তাকে মারধর করে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।


তথ্যসূত্র:
১.লিফলেট বিতরণকালে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ
-https://tinyurl.com/5n8tn9tw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || পশ্চিমাদের কোনো হুমকিতে আমি বিচলিত নই: আমীরুল মুমিনীন হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধইয়াবাসহ আটক নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ নেতা