ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বর্বর আগ্রাসনে আহত ১৪ বেসামরিক

0
60

৪ মে, রবিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনে একের পর এক বিমান হামলা চালিয়ে অন্তত ১৪ জন বেসামরিক নাগরিককে আহত করেছে। ইয়েমেনের বিভিন্ন স্থানে চালানো এসব আগ্রাসনের ফলে দেশটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহর বরাতে জানা যায়, রবিবার যুক্তরাষ্ট্র সানা শহরের কেন্দ্রীয় আত্তান এলাকায় দুইটি বিমান হামলা চালায়। আল-জওফের খাব্ব ও আশ শাআফ এলাকায় তিনটি এবং মারিবের রাঘওয়ানে আরও দুইটি হামলা চালানো হয়। এ ছাড়া সানা প্রদেশের বনি হুশাইশ ও বনি মাতার এলাকার আল-মালিকা অঞ্চলে সাতটি এবং সাদা শহরের পূর্বাঞ্চলে তিনটি বিমান হামলার খবর পাওয়া গেছে।

সানা শহরের শুউব জেলায় চালানো একটি হামলায় ১৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া মার্কিন আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনে এক হাজারের বেশি বিমান হামলা হয়েছে। এতে ব্যাপক প্রাণহানি ও বেসামরিক অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে।


তথ্যসূত্র:

1. Yemen’s Houthis say US bombed their capital after Israel vowed revenge for an airport strike
– https://tinyurl.com/52pscnbe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি আগ্রাসনে একদিনে প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির
পরবর্তী নিবন্ধদখলদার ইসরায়েলি সেনাদের ওপর দুর্দান্ত হামলা স্বাধীনতাকামী মুজাহিদদের